রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » আইভীর হাতে মনোনয়ন ফরম তুলে দিলেন ওবায়দুল কাদের
আইভীর হাতে মনোনয়ন ফরম তুলে দিলেন ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রাপ্তির ফরম তুলে দিয়েছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় অন্যান্য নেতাদের উপস্থিতিতে এই ফরম তুলে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাহবুব উল হানিফ, বাহাউদ্দিন নাসিম।
এর আগে জেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে ধানমন্ডিতে যান নৌকার প্রার্থী ও বর্তমান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এই সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আরজু রহমান ভূঁইয়া, আদিনাথ বসু, অ্যাড. মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান,ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইসহাক প্রমুখ।
এর আগে ৩ ডিসেম্বর মনোনয়ন বোর্ডের সভায় ডা. আইভীকে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করে আওয়ামী লীগ। গতবারের মতো এবারও নৌকা প্রতীকে মেয়র পদে নির্বাচনে অংশ নেবেন আইভী। ২০০৩ সাল থেকে এক মেয়াদে পৌর চেয়ারম্যান ও টানা দুই মেয়াদে সিটি মেয়রের দায়িত্ব পালন করছেন তিনি। এবার মেয়র নির্বাচিত হলে টানা তৃতীয়বারের মতো সিটি মেয়র হিসেবে নির্বাচিত হবেন ডা. আইভী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 