রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » আইভীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ
আইভীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডির ৩ নম্বর সড়কে আওয়ামী লীগের কার্যালয়ে নাসিকের মেয়র প্রার্থী ডা. আইভীর হাতে নৌকার চূড়ান্ত মনোনয়ন পত্র তুলে দেওয়ার সময় তিনি ওই কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমূখ।
এর আগে বিকেলের দিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে ধানমন্ডি যান আইভী। পরে তিনি সকলকে নিয়ে কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মেয়র আইভীর সঙ্গে ধানমন্ডি কার্যালয়ে নারায়ণগঞ্জ থেকে যারা গিয়েছিলেন তারা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সহ সভাপতি আরজু রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, আদিনাথ বসু, আব্দুল কাদির, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হোসেন, সদস্য শহিদুল্লাহ, আওয়ামী লীগ নেতা সাদেক মিয়া, ননী ভূঁইয়া প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 