শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বাংলামোটরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বাংলামোটরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বাংলামোটরে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আগুন লাগে। আর আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর আড়াইটার দিকে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, বাংলামোটরে ১০তলা ভবনের ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়।
স্থানীয়রা জানান, দুপুর সোয়া ১২টায় আর কে টাওয়ারে আগুন লাগে। ওই ভবনে একটি বেসরকারি ব্যাংক ও বেশ কয়েকটি সিরামিকের দোকান রয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনটি ধোঁয়ায় ছেয়ে যায়। ভবনে অবস্থানরতো অনেকে তাড়াহুড়া করে নিচে নেমে পড়েন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 