শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ট্রোলিংয়ের জবাব দিলেন সামান্থা
ট্রোলিংয়ের জবাব দিলেন সামান্থা

দক্ষিণী অভিনেত্রীর সামান্থা রুথ প্রভুর বিবাহবিচ্ছেদ নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন। কেউ বলেছেন, বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তার। কেউ বা বলেছেন, তিনি কখনো সন্তান চাননি। আর সে কারণেই নাকি নাগা চৈতন্যের সঙ্গে তার দাম্পত্য বিচ্ছেদ হয়েছে।
গত ২ অক্টোবর, ২০২১-এ দাম্পত্য বিচ্ছেদের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন সামান্থা এবং নাগা। তারপর থেকে লাগাতার অভিনেত্রীকে ট্রোল করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লাগাতার নেগেটিভ কমেন্ট দেখতে দেখতে এবার দৃশ্যতই ক্লান্ত হয়ে পড়েছেন তিনি।
সদ্য বিবাহবিচ্ছেদ এবং তার পরবর্তী ট্রোলিং প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে সামান্থাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এটা নিয়ে যখন কথা বলার দরকার ছিল আমি বলেছি। কিন্তু সেটা বারবার করে বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না।’
সামান্থা পাবলিক ফিগার। ফলে তার ব্যক্তিজীবন নিয়ে সাধারণ দর্শকের কৌতূহল থাকাকে অস্বাভাবিক বলে মনে করেন না তিনি। কিন্তু সমালোচনা বা ভিন্ন মত পোষণেরও নির্দিষ্ট ধরন রয়েছে বলে মনে করেন তিনি। সামান্থার কথায়, ‘আমি তো পূর্ণ সমর্থন চাইছি না। ভিন্ন মত তো থাকবেই। কিন্তু আমাদের মধ্যে এখনো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আমি শুধু এটুকু অনুরোধ করতে পারি, খারাপ লাগাগুলো আরও একটু ভদ্রভাবে পেশ করলে ভালো হয়।’
সেই সাক্ষাৎকারে সামান্থা বলেন, একের পর এক দারুণ চরিত্রের অফার পাচ্ছেন তিনি। সেগুলো পারফর্ম করতে চান মন দিয়ে। তাই আপাতত ফোকাসে শুধু তার কাজ। সূত্রের খবর, ফিলিপ জোনসের পরিচালনায় ‘অ্যারেঞ্জমেন্টস অব লভ’-এ এবার অভিনয় করবেন সামান্থা।
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন সামান্থা স্বয়ং। ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘সম্পূর্ণ নতুন এক পৃথিবী। ২০০৯-এ আমি শেষবার ‘ইয়ে মায়া চেসভ’-এর জন্য অডিশন দিয়েছিলাম। ১২ বছর পর ফের অডিশন দিয়েছি। একই রকম নার্ভাস লাগছে।’ বাফতা বিজয়ী পরিচালকের সঙ্গে কাজের সুযোগ নিঃসন্দেহে সামান্থার কেরিয়ারে অন্য মাত্রা যোগ করবে।
জানা গেছে, ২০০৪-এর বেস্ট সেলিং উপন্যাস ‘তিমেরি এন মুরারি’-র আধারে তৈরি হবে এই সিনেমা। আগামী বছর আগস্টের দিকে শুরু হবে শুটিং। যার নিজস্ব একটি ডিটেকটিভ এজেন্টি রয়েছে। চিত্রনাট্য অনুযায়ী, সামান্থার চরিত্র এক সম্ভ্রান্ত বংশের সদস্য। স্বাধীনচেতা এই মহিলা নিজের শর্তে, নিজের পছন্দের পেশায় জীবন বাঁচতে চান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 