শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সিদ্দিকুর রহমান গ্রেপ্তার
ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সিদ্দিকুর রহমান গ্রেপ্তার
![]()
ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সিদ্দিকুর রহমানকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুর থানা পুলিশের একটি দল ঢাকার পান্থপথ এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। সিদ্দিকের আটকের বিষয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ।
সংবাদ সম্মেলন থেকে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস, বিভিন্ন হাট বাজার ইজারা, বালু মহাল নিয়ন্ত্রণ, ভূমি দখলসহ বিভিন্ন সরকারি অফিসে ত্রাস সৃষ্টি করে টেন্ডার ছিনতাই করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
আটককৃত সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 