শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » ‘টাকা দিয়ে মোবাইলে পর্ন ভরে দিত তারা’
‘টাকা দিয়ে মোবাইলে পর্ন ভরে দিত তারা’
![]()
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পর্ন ভিডিও ও অশ্লীল ছবি সরবরাহের অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নয়াপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ শুক্রবার র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইলেকট্রনিক্স ডিভাইস, ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে পর্ন ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবরাহের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন— মো. জাকির হোসেন (৩২), মো. আনোয়ার হোসেন (২৬) ও খোকন মোল্লা (২৬)।
এ সময় আটককৃতদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক এবং ছয়টি কার্ড রিডার জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে নয়াপুর বাজারে আনোয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কম্পিউটার ও মোবাইল সার্ভিসিংয়ের আড়ালে পর্ন ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 