শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
N2N Online TV
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » দিবালা ও মোরাতার গোলে জিতল জুভেন্টাস
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » দিবালা ও মোরাতার গোলে জিতল জুভেন্টাস
৫৮০ বার পঠিত
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিবালা ও মোরাতার গোলে জিতল জুভেন্টাস

---

ইতালিয়ান লিগে সালেরনিটানার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে জুভেন্টাস। গোল করেছেন পাওলো দিবালা ও আলভারো মোরাতা। আরেচি স্টেডিয়ামে পুরোটা সময়ই দাপট দেখায় ওল্ড লেডিরা।

বক্সের বাইরে থেকে ২১ মিনিটে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা দিবালা। দ্বিতীয়ার্ধ্বে বদলি হিসেবে নেমে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। শেষ মুহূর্তে পেনাল্টি পেলেও বল জালে জড়াতে ব্যর্থ হন দিবালা। তাই দুই গোলের জয় নিয়েই থাকতে হয় আলেগ্রির শিষ্যদের।

পয়েন্ট তালিকায় সাত নম্বরে জুভেন্টাস। ১৫ ম্যাচে ৭ জয়, ৩ ড্র ও ৫ হারে ২৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৮ পয়েন্টে তলানিতে সালেরনিটানা।



আর্কাইভ