রবিবার, ২৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » তাইজুলের বোলিং নৈপুন্যে পাকিস্তানের বিপক্ষে লিড নিলো বাংলাদেশ
তাইজুলের বোলিং নৈপুন্যে পাকিস্তানের বিপক্ষে লিড নিলো বাংলাদেশ

বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের বোলিং নৈপুন্যে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে লিড নিলো স্বাগতিক বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ২৮৬ রানে অলআউট হয় পাাকিস্তান। ফলে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। ১১৭ রানে ৭ উইকেট নেন তাইজুল।
বিনা উইকেটে ১৪৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলো পাকিস্তান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন তাইজুল। আব্দুল্লাহ শফিককে ৫২ ও আজহার আলিকে খালি হাতে ফেরান তাইজুল। এরপর ফাওয়াদ আলমকেও শিকার করেন তিনি।
পরবর্তীতে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করা আবিদ আলিকে ১৩৩ রানে আউট করেন তাইজুল। ৯৩ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিলেন আবিদ।
এরপর ফাহিম আশরাফকে ৩৮, হাসান আলিকে ১২ ও নোমান আলিকে ৮ রানে শিকার করেন তাইজুল। ৩৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে নবমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তাইজুল।
তাইজুল ছাড়াও বাংলাদেশের পক্ষে উইকেট শিকারের তালিকায় নাম তুলেছেন এবাদত হোসেন ও মেহেদি হাসান মিরাজ। এবাদত ২টি ও মিরাজ ১টি উইকেট নেন।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 