শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মুশফিক-লিটনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ঘুড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ
মুশফিক-লিটনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ঘুড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ
![]()
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই চার উইকেট হারিয়ে চাপে পড়েছিলো স্বাগতিক বাংলাদেশ। সেই চাপ থেকে দলকে উদ্ধার করেছেন দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস।
মুশফিক-লিটনের জোড়া হাফ-সেঞ্চুরিতে দ্বিতীয় সেশনেই ঘুড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। চা-বিরতি পর্যন্ত ৫৯ ওভারে ৪ উইকেটে ১৭১ রান তুলেছে টাইগাররা।
মধ্যাহ্ন-বিরতির পর্যন্ত ২৮ ওভারে ৪ উইকেটে ৬৯ রান তুলেছিলো বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ।
দুই ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসান ১৪ রান করে ফিরেন। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও ১৪ রান করে আউট হন। অধিনায়ক মোমিনুল হক ৬ রানের বেশি করতে পারেননি। এতে ৪৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন মুশফিকুর রহিম ও লিটন দাস। অবিচ্ছিন্ন থেকেই মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছিলেন মুশফিক ও লিটন।
দিনের দ্বিতীয় সেশনেও অবিচ্ছিন্ন থাকলেন মুশফিক-লিটন। পঞ্চম উইকেটে ২৫৬ বলে ১২২ রান যোগ করেন তারা। মুশফিক ১২২ বলে ৮টি চারে অপরাজিত ৫৫ রান করেন। ১৩৬ বলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেছেন লিটন। মুশফিক ২৪তম ও লিটন দশম হাফ-সেঞ্চুরির দেখা পান।
পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি-হাসান আলি-ফাহিম আশরাফ-সাজিদ খান ১টি করে উইকেট নেন।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 