রবিবার, ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » শবনম ফারিয়াকে বিয়ের প্রস্তাব ভক্তের, যা বললেন অভিনেত্রী
শবনম ফারিয়াকে বিয়ের প্রস্তাব ভক্তের, যা বললেন অভিনেত্রী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এরইমধ্যে পা রেখেছেন সিনেমাতেও। অভিনয় দক্ষতা দিয়ে ভালবাসা কুঁড়িয়েছেন দর্শকদের। ব্যক্তি জীবনে নানা ইস্যু নিয়ে এসেছেন আলোচনায়। বিবাহ বিচ্ছেদের পর অভিনয়ে নিয়মিত না হলেও আরও পুরোদমে অভিনয় শুরু করেছেন তিনি।
২০১৮ সালে বন্ধু ও প্রেমিক হারুনুর রশীদ অপুকে বিয়ে করেন শবনম ফারিয়া। তবে বেশি দিন টেকেনি এই ভালবাসার সম্পর্ক। ২০২০ সালেই আলাদা হয়ে যান তারা। এরপর থেকে একাই রয়েছেন ফারিয়া।
ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সুযোগ পেলেই ঢুঁ মারেন ফেসবুকে। পরিচিতদের পোস্টে মন্তব্য করেন আবার ভক্তদের মন্তব্যেরও সাড়া দেন তিনি।
শুক্রবার রাতে ফেসবুকে একটি ছবি শেয়ার করেন ফারিয়া। সেখানে তাকে লাল রঙের শাড়িতে অনেকটা বধূর সাজে দেখা গেছে। মায়াবী ওই ছবির ক্যাপশনে ফারিয়া জুড়ে দিয়েছেন খ্যাতিমান সংগীতশিল্পী নচিকেতার গানের একটি লাইন। তা হলো- ‘যার কথা ভাসে, মেঘলা বাতাসে, তবু সে দূরে তা মানি না’।
এই পোস্টেরই মন্তব্য বক্সে এক ভক্ত তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। তাহসিন বিন মোহাম্মদ নামের ওই ভক্ত লিখেছেন, ‘আপনি অনেক সুন্দর, আমি আপনাকে বিয়ে করতে চাই’।
অবশ্য ফারিয়াও কম যাননি। বিব্রত না হয়ে মজায় মেতে উঠেছেন ভক্তের সঙ্গে। তিনি লিখেছেন, ‘ওয়েট, আম্মুকে জানাচ্ছি ব্যাপারটা! বাই দ্য ওয়ে, এখানে মেকআপ করা, মেকআপ ছাড়া কিন্তু বেশি ভালো না দেখতে!’
মন্তব্যটা যে মজার ছলেই করেছেন, তা সহজেই অনুমান করা যায়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 