বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » স্বামীর সঙ্গে ওমরাহ করতে গেলেন মাহি
স্বামীর সঙ্গে ওমরাহ করতে গেলেন মাহি

শোবিজ জগতের মাহিয়া মাহি আগেই বলেছিলেন, তিনি তার স্বামীকে নিয়ে ওমরাহ করতে যেতে চান। যেই কথা সেই কাজ। বুধবার (২৪ নভেম্বর) মাহি তার স্বামীকে নিয়ে ওমরাহ পালন করতে যান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র শহর মক্কার উদ্দেশে উড়াল দিয়েছেন মাহি ও তার স্বামী রাকিব সরকার। যাত্রার প্রাক্কালে তারা একসঙ্গে ক্যামেরাবন্দি হন। ছবিতে মাহিকে দেখা প্রথমে চেনা যাচ্ছিল না। বোরকা ও হিজাব পরিহিত অবস্থায় ছিল মাহি। শুধু চোখ দেখা যাচ্ছিল তার। আর রাকিব পরেছিলেন সাদা পাঞ্জাবি ও টুপি।
মাহিয়া মাহি তার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার ওমরাহ তে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে বিয়ে করেন মাহিয়া মাহি। এর আগে মাহি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন।
চলতি বছরের ২২ মে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। অবশ্য অপুর আগে মাহি আরও এক ব্যক্তির সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন বলে জানা যায়। অন্যদিকে রাকিব সরকারের এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার দুটি সন্তানও রয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 