বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | মুন্সীগঞ্জ | শিরোনাম » পদ্মা সেতুর কাজ বাকি মাত্র ৫ ভাগ
পদ্মা সেতুর কাজ বাকি মাত্র ৫ ভাগ

শেষ পদ্মা সেতুর রেলিং বসানোর কাজ। সম্পন্ন হয়েছে রেলিং প্যারাপেট ওয়াল বসানোও। মূল সেতুর অগ্রগতি এখন ৯৫ শতাংশের বেশি। দ্রুত গতিতে সেতুর কাজ এগিয়ে যাওয়ায় স্বস্তি পদ্মা পাড়ের মানুষের।
স্বপ্নের পদ্মা সেতু এখন চালুর প্রহর গুনছে। সেতুর দুই পাশের রেলিং- প্যারপেট ওয়াল বসানো শেষ। শুধু মুভমেন্ট জয়েন্টের জন্য কয়েকটি বসানো হয়নি। মূল সেতু ও সংযোগ সেতুসহ মাওয়া থেকে জাজিরা পর্যন্ত শোভা পাচ্ছে প্যারাপেট ওয়াল।
মূল সেতুর মাঝখানে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ ডিভাইডারের মধ্যে বাকী রয়েছে মাত্র ২শ’ মিটার।
সড়ক পথে চলছে কার্পেটিং। ওয়াটার প্রুভ লেয়ারের উপর প্রথম পর্যায়ে ৬০ মিলিমিটার পুরুত্বে পিচ ঢালাই হচ্ছে। এর উপর ৪০ মিলিমিটার থিকনেসের আরেকটি লেয়ার দেওয়া হবে। ব্ল্যাকটপ হবে ১০০ মিলিমিটার পুরুত্বের।
আর নিচতলায় রেলের পূর্ব পাশেই পুরোদমে বসছে গ্যাস লাইন। সেতুর কাজ প্রায় হওয়ার পথে। তাই খুশি পদ্মা পারের মানুষ।
আগামী ৩০ জুন পদ্মা সেতু খুলে দেওয়ার টার্গেট নিয়েই এখন শেষ পর্যায়ের কাজ চলছে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আগামী বছরের ৩০ জুন পদ্মা সেতু খুলে দেওয়ার টার্গেট নিয়েই আমরা দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি যথাসময়ে এই কাজ সম্পন্ন হবে।
মূল সেতুর অগ্রগতি ৯৫ শতাংশের বেশী। সার্বিক অগ্রগতি ৮৯ ভাগ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 