রবিবার, ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » আজ রেইমসের মুখোমুখি পিএসজি, অভিষেকের অপেক্ষায় মেসি
আজ রেইমসের মুখোমুখি পিএসজি, অভিষেকের অপেক্ষায় মেসি

আজ প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) রেইমসের মুখোমুখি হচ্ছে নিজেদের চতুর্থ ম্যাচে। স্তাদ অগাস্ট-দিলুন সেকেন্ড-এ খেলাটি শুরু হবে রাত পৌনে একটায়। সরাসরি দেখা যাবে টিভি ফাইভ মঁদেতে।
আগের তিন ম্যাচে মাঠে নামেননি ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। অন্যদিকে বার্সেলোনা ছেড়ে প্যারিসে যোগ দিলেও এখনও অভিষেক হয়নি লিওনেল মেসির। তাই এই ম্যাচে মেসি-নেইমারের যুগলবন্দী দেখতে মুখিয়ে আছে ভক্তরা।
সঙ্গে এমবাপ্পেকে নিয়ে লোভনীয় এক এক আক্রমণভাগ দেখার অপেক্ষায় বিশ্ব। তবে ম্যাচের শুরু থেকে মেসি খেলার সম্ভাবনা নিয়ে স্পষ্ট কিছু জানানি, পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
‘আমাদের দেখতে হবে তিনি দলের সঙ্গেম থাকার মতো অবস্থায় আছেন কি না। তারপরই দল ঘোষণা করা হবে। তেমন উঁচু প্রত্যাশা নেই। কারণ নতুন দল, সতীর্থ, লিগ ও জীবন যাপনের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবেই।’ বলেন পিএসজি কোচ। একদিন আগেই নিজের টুইটারে নিজের সঙ্গে মেসি-এমবাপের ছবি প্রকাশ করেছেন নেইমার। লিখেছেন, ‘শিগগিরই আসছে।’
মেসিকে নিয়ে পচেত্তিনো বলেন, ‘আমাদের দলে বিশ্বসেরা খেলোয়াড় রয়েছেন। তিনি বেশ পেশাদার। ভালো মতোই জানেন কীভাবে পরিস্থিতি সামলে নেয়া যায়।’




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 