বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » কিশোরগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি
কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি
![]()
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ কিশোরগঞ্জে গুরুদয়াল ডিগ্রী কলেজ পরিদর্শন করেন।
এছাড়া, আজ দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেখানে নির্মিতব্য শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
আইটি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭০ কোটি টাকা ব্যয়ে আইসিটি বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করবে।
আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপ্রধান বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির পথ উন্মুক্ত হবে।
রাষ্ট্রপতি প্রশিক্ষণের মান যাতে বিশ্বমানের হয় সে ব্যাপারে শুরু থেকেই উদ্যোগ নেওয়ার উপর জোর দেন ।
সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন ও রেজওয়ান আহমেদ তৌফিক, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এবং রাষ্ট্রপতির সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।
তিনি কিশোরগঞ্জে সাতদিনের সফর শেষে আজ বিকেলে ঢাকা ফিরেছেন।




কিশোরগঞ্জে ট্রেনের অগ্রিম টিকিটসহ কালোবাজারি আটক
সাত বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদেরকে আরো যোগ্য ও দক্ষ হতে হবে : রাশিদা হামিদ
ব্যবসায়ীরা সুযোগের অপব্যবহার করছেন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির মিঠামইন, ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন
স্থানীয় উন্নয়নে জন প্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
ভৈরবে ২২৪ চোরাই মোবাইলসহ চারজন গ্রেফতার
সেরা করদাতা হলেন আইজিপি ড. বেনজীর আহমেদ 