সোমবার, ১৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বঙ্গবন্ধু সাউথ এশিয়ান বাস্কেটবল শুরু
বঙ্গবন্ধু সাউথ এশিয়ান বাস্কেটবল শুরু
![]()
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ-২০২১’ শুরু হয়েছে।
আজ সকালে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। ফেডারেশনের সভাপতি সাবেক সংসদ সদস্য ডা: মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারন সম্পাদক এ কে সরকার এবং শ্রীলঙ্কা ও মালদ্বীপের বাস্কেটবল ফেডারেশনের সভাপতিদ্বয় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় শ্রীলংকার কাছে ৬৭-৫৬ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধের খেলায় উভয় দলের সমান ৩০-৩০ ছিল ।
বাংলাদেশ এর সামসুজ্জামান-১৭,মিঠুন-১৩ ও সাইফুল-১০ পয়েন্ট এবং শ্রীলংকা মাহাবাদুজ নিমেশ -২৪ ,কান্দে দাসুন নিলেনথা -১১, আতাওয়াত্তু মুদিয়ানগ-১০ পয়েন্টে স্কোর করেন ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টে ভারত, মালদ্বীপ, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশসহ চার দলের মোট ৭০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 