রবিবার, ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » কিশোরগঞ্জ | ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য : রাষ্ট্রপতি
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য।
তিনি আজ সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গে সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
সন্ধ্যায় মিঠামইনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনকল্যাণে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে উন্নত জীবনযাপন করতে পারে সেজন্য উন্নয়নকে ব্যাহত করে এমন কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে ।
মতবিনিময়কালে রাষ্ট্রপতি যোগাযোগ, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে হাওর এলাকার উন্নয়ন তুলে ধরেন।
ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ককে ঘিরে যে পর্যটন সম্ভাবনা দেখা দিয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে অতিমুনাফার মনোভাব পরিহার করে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
শিক্ষার্থীদের লেখাপড়া শেষে শুধু চাকরির পেছনে না ঘুরে নিজেদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উপর জোর দেন রাষ্ট্রপতি।
স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এবং রাষ্ট্রপতির সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।




কিশোরগঞ্জে ট্রেনের অগ্রিম টিকিটসহ কালোবাজারি আটক
সাত বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদেরকে আরো যোগ্য ও দক্ষ হতে হবে : রাশিদা হামিদ
ব্যবসায়ীরা সুযোগের অপব্যবহার করছেন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির মিঠামইন, ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন
স্থানীয় উন্নয়নে জন প্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
ভৈরবে ২২৪ চোরাই মোবাইলসহ চারজন গ্রেফতার
সেরা করদাতা হলেন আইজিপি ড. বেনজীর আহমেদ
কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি 