শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ১৮ বছর পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ
১৮ বছর পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ
![]()
শিরোপা নির্ধারণী কোনো ম্যাচ নয়, শ্রীলঙ্কায় মাহেন্দ্র রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টের গ্রুপ পর্বের সাধারণ একটি ম্যাচ। তবুও রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উদযাপন লাল-সবুজ বাহিনীর।
হবেই না বা কেন! এই জয়ে জামাল ভূঁইয়াদের এনে দিয়েছে বিশেষ প্রশান্তি। ২০০৩ সালের পর প্রথমবারের মতো মালদ্বীপকে হারাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘ ১৮ বছরের জয়খরা কাটাল জামালরা।
শনিবার (১৩ নভেম্বর) চার জাতি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারিয়েছে মারিও লেমোসের শিষ্যরা।
ম্যাচের ১২ মিনিটে দলীয় কাপ্তান জামাল ভুঁইয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৩৩ মিনিটে গোল শোধ করে মালদ্বীপ। এরপর দ্বিতীয়ার্ধে ৮৮ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশকে জয়সূচক গোলটি এনে দেন সাফে দুর্দান্ত খেলে আসা তপু বর্মন।
এদিকে, প্রায় ৮ বছর ধরে জাতীয় দলে খেলছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া। এছাড়া গত কয়েক বছর ধরে তার নেতৃত্বে খেলছে লাল-সবুজ বাহিনী। তবে একটা অতৃপ্তি ঠিকই ছিল তার। কারণ এতদিন তার নামের পাশের ছিল না কোনো গোল। অবশেষে নিজের ৫৯তম ম্যাচে খেলতে নেমে অধরা গোলের দেখা পেলেন জামাল। আর বাংলাদেশও জিতল দারুণভাবে।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 