বুধবার, ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৫তম বৈঠক
একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৫তম বৈঠক
![]()
একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, মেহের আফরোজ, মোঃ নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম এবং কাজী মনিরুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সীমানা দেয়াল নির্মাণ কার্যক্রম দ্রুততার সাথে করার জন্য সুপারিশ করে।
বৈঠকে পিইডিপি-৪ এর সাব কম্পোনেন্ট ২.৫ এর আওতায় ‘আউট অব স্কুল চিলড্রেন’ কর্মসূচি দ্রুতগতিতে করার জন্য পরামর্শ প্রদান করা হয়।
বৈঠকে যেসব বিদ্যালয়গুলোতে নৈশপ্রহরী কাম পিয়ন নিয়োগ এখনো সম্ভব হয়নি, সেগুলো দ্রুত সম্পন্ন করতে সুপারিশ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 