বুধবার, ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » ইন্দোনেশিয়া সফররত শিল্পমন্ত্রীর সাথে ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
ইন্দোনেশিয়া সফররত শিল্পমন্ত্রীর সাথে ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

ইন্দোনেশিয়া সফররত বাংলাদেশের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সাথে ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী এগাস গুমিশুয়াং কারতাসাসমিতা (Agus Gumiwang Kartasasmita)-এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO)-র সহযোগিতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়নের উপর ২য় আঞ্চলিক সম্মেলন (The 2nd Regional Conference on Industrial Development) শুরুর প্রাক্কালে আজ সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শীঘ্রই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেন। এছাড়া ব্লু ইকোনমি, কারিগরী দক্ষতা এবং হালাল শিল্প বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরেও উভয় পক্ষ সম্মত হন।
এলক্ষ্যে কিছু দিনের মধ্যেই ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী তাদের বাণিজ্যমন্ত্রী এবং ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফর করবেন।
বৈঠকে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শিল্পমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মোঃ আব্দুল ওয়াহেদ এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নীতি) মোঃ সলিম উল্লাহ উপস্থিত ছিলেন।
১০-১১ নভেম্বর অনুষ্ঠিতব্য শিল্প উন্নয়নের উপর ২য় আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন গত ০৯ নভেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছান। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 