মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » “রেড ক্রিসেন্ট কর্তৃক স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুই লাখ ডোজ ভ্যাক্সিন প্রদান”
“রেড ক্রিসেন্ট কর্তৃক স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুই লাখ ডোজ ভ্যাক্সিন প্রদান”
![]()
আজ সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট চীনের সিনোফার্মের দুই লাখ ডোজ ভ্যাক্সিন সরবরাহ করা হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে এই দুই লাখ ডোজ ভ্যাক্সিন গ্রহণ করেন। স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুজিবুল হক, রেড ক্রিসেন্ট-এর হেড অব ডেলিগেশন সঞ্জিব কাফলি, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব এসময় উপস্থিত ছিলেন।
ভ্যাক্সিন গ্রহণ শেষে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, “বাংলাদেশ ভ্যাক্সিন প্রদানে বিশে^ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে দেশে প্রায় ৮ কোটি ডোজ ভ্যাক্সিন দেয়া হয়েছে। এ মাস থেকে সাড়ে ৩ কোটি ডোজ ভ্যাক্সিন দেয়া হবে। প্রতিটি ভ্যাক্সিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রেড ক্রিসেন্ট থেকে যে ২ লাখ ডোজ ভ্যাক্সিন দেয়া হলো তা সরকারের ভ্যাক্সিন প্রদান কার্যক্রমে অবদান রাখবে।”




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 