মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » মানবতার সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান - শিল্পমন্ত্রী
মানবতার সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান - শিল্পমন্ত্রী

মানবতার সেবায় অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
গতকাল সন্ধ্যায় (৮ নভেম্বর ২০২১) রাজধানীতে রোটারী ক্লাব অব গুলশানের ৪৬ তম অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রোটারী ক্লাব অব গুলশানের প্রেসিডেন্ট নাদিরা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ্ ফারুকীসহ অন্যান্য রোটারিয়ান গণ বক্তব্য রাখেন।
শিল্প মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সারা জীবন দেশের স্বাধীনতা ও অসহায় মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে মানবিক দায়বদ্ধতা থেকে সংগ্রাম করে গেছেন। জাতির পিতার আদর্শের ধারাবাহিকতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করছেন।
সমাজের অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, পঙ্গু, বিধবা ও বয়স্ক ব্যাক্তিদের মাসিক ভাতা প্রদানসহ ভূমি এবং গৃহহীনদের জন্য ভূমি ও বাসস্থানের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।
এসময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন রোটারী ক্লাব অব গুলশানের সদস্যপদ গ্রহণ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 