বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | রাজশাহী | শিরোনাম » বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী
![]()
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পুরণে কাঙ্খিত লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে সরকার।
পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায় আজ ‘পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেছেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর হাতে গড়া বগুড়ার আরডিএ নিরলসভাবে কাজ করছে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরডিএ দারিদ্র্য শূন্য মডেল গ্রাম বিষয়ে প্রায়োগিক গবেষণা বাস্তবায়নের মাধ্যমে এসডিজি, ভিশন-২০২১, ভিশন-২০৪১ ও ডেল্টা প্লানের বাস্তবরূপ দিতে বিশেষ ভূমিকা পালন করবে।
সেমিনার ‘পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ। বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দিন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এম.কামরুজ্জামান।
পরে দারিদ্র্য পরিবারের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 