বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার সুপারিশ
পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার সুপারিশ
![]()
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার জন্য সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মোঃ আফজাল হোসেন, সামশুল হক চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, নূরুন্নবী চৌধুরী এবং সালমা চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।
কমিটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরিত করার জন্য সুপারিশ করেছে।
সভায় ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প শীর্ষক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এসব চলমান কার্যক্রম নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার জন্য সুপারিশ করা হয়।
সভায় যান্ত্রিক সরঞ্জাম পরিদপ্তরের আধুনিকায়ন ও শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য সুপারিশ করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 