বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » শীতলক্ষ্যায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার
শীতলক্ষ্যায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার
![]()
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় ফাতেমা আক্তার সৃষ্টির (চিটতি) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শীতলক্ষ্যা নদীর তারাব ঘাটের সামনে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
ওই ঘটনায় এখনও জাবেদা বেগম নামে এক নারী নিখোঁজ রয়েছেন। বুধবার নৌকাডুবির ঘটনায় দুই নারী নিখোঁজ হয়েছিলেন।
ইছাপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান করছেন। দুপুর সাড়ে ১২টার দিকে সৃষ্টির (চিটতি) লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর নারী জাবেদা বেগমকে খুঁজতে উদ্ধার কাজ চলমান রয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 