বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ১৯ প্রতিষ্ঠান পেল রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার
১৯ প্রতিষ্ঠান পেল রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার

বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬ ক্যাটাগরিতে ১৯ প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে এসব প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে পুরস্কার দেন তিনি। ২০১৯ সালের কর্মকাণ্ডের ওপরে ভিত্তি করে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেওয়া হয়।
এ বছর বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড। দ্বিতীয় হয়েছে মীর সিরামিক লিমিটেড, তৃতীয় হয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড।
মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড, দ্বিতীয় নোমান টেরি টাওয়েল মিলস লিমিটেড, যৌথভাবে তৃতীয় হয়েছে অকো-টেক্স লিমিডেট ও ক্রিমসন রোসেলা সি ফুড লিমিটেড।
ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রমি এগ্রো ফুডস লিমিডেট, দ্বিতীয় মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড ও তৃতীয় এপিএস হোল্ডিং লিমিটেড।
মাইক্রো শিল্প ক্যাটাগরিতে প্রথম মাসকো ডেইরি এন্টারপ্রাইজ, দ্বিতীয় খান বেকেলাইট প্রোডাক্টস ও তৃতীয় হয়েছে র্যাভেন এগ্রো কেমিক্যালস লিমিটেড। কুটিরশিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে কোর- দি জুট ওয়ার্কস, দ্বিতীয় সামসুন্নাহার টেক্সটাইল মিলস।
হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্বিতীয় ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড ও তৃতীয় হয়েছে সামিট কমিউনিকেশনস লিমিটেড।
শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
শিল্প প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী ছয় ক্যাটাগরির শিল্পের জন্য ৩টি করে মোট ১৮টি শিল্পপ্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। এবার দুটি ক্যাটাগরির ২টি পজিশনে যৌথভাবে দুটি করে প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় এবং একটি ক্যাটাগরিতে মাত্র দুটি প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মোট ১৯টি শিল্পপ্রতিষ্ঠানকে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’দেওয়া হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 