সোমবার, ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | বিনোদন | শিরোনাম » বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করতে উদ্যোগ নেয়া হচ্ছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করতে উদ্যোগ নেয়া হচ্ছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
![]()
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের সংস্কৃতি চর্চা কার্যক্রম ত্বরান্বিত করে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে জাদুঘর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোরদের উন্নয়নের মাধ্যমে সমাজের মূল ধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এই বিশেষ শিশুরা অন্তর্দৃষ্টিসম্পন্ন ও মেধাবী। তাদের মেধা ও সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সংশ্লিষ্ট পরিবারের পাশাপাশি দেশ ও জাতি উপকৃত হবে। জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ঢাকার মিরপুরে অবস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলের অধ্যক্ষ গ্লোরিয়া চন্দ্রানী বাড়ই উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মননে প্রতিবন্ধী না হলে কোন প্রতিবন্ধিত্বই প্রতিবন্ধিত্ব নয়। আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং, জর্জ ওয়াশিংটন, ফ্রাঙ্কলিন রুজভেল্ট প্রমুখ মনীষীগণের কোনো না কোনোভাবে প্রতিবন্ধিত্ব ছিল।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 