সোমবার, ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » হাজীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী পাপ্পুকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ
হাজীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী পাপ্পুকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

ফতুল্লার হাজীগঞ্জ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী কসাই পাপ্পু (২৮) কে গণধোলাই দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। পুলিশ মাদক ব্যবসায়ী পাপ্পুকে মাদক মামলায় সোমবার দুপুরে আদালতে প্রেরণ করে।
এরআগে রোবাবার বিকেলে হাজীগঞ্জের ইদগাহে প্রকাশ্যে মাদক বিক্রির সময় যুবলীগের নেতাকর্মীরা ২৫পিচ ইয়াবা ও মাদক বিক্রির ১৯০৫ টাকাসহ আটক করে। পরে তাকে গণধোলাই দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশে সোপর্দ করে। কসাই পাপ্পুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এলাকাবাসী জানায়, কসাই পাপ্পু ও তার পুরো পরিবার মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকন্ডের সাথে জড়ি। পাপ্পু ও তার পরিবারের সদস্যদের প্রায়ই পুলিশ মাদকসহ ধরে নিয়ে যায়। কিছুদিন জেল খেটে আবার জাবিনে এসে আগের মত মাদক ব্যবসা শুরু করে।
কিছু দিন আগে নারায়নগঞ্জ ডিবি পুলিশের হাতে পাপ্পুর বোন লিপি আক্তার (৩০) ফেন্সিডিলসহ ধরা পড়েছিল। লিপি আক্তরের স্বামী শিপন জালটাকাসহ ঢাকা থেকে গ্রেপ্তার হয় এবং দীর্ঘ ৬মাস জেল খেটে কিছুদিন আগে জামিনে বেড়িয়ে আসে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই নুর মোহাম্মদ জানান, এলাকাবাসী ইয়ারা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী পাপ্পুকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 