সোমবার, ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » সিদ্ধিরগঞ্জে ৪৮৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
সিদ্ধিরগঞ্জে ৪৮৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে মোটর সাইকেল আরোহীর ছদ্মবেশে ইয়াবা পাচারকালে ৪৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ভারগাঁও এলাকার আবু দায়েন এর ছেলে মো. রায়হান (৩১) ও নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন মৌটুবী এলাকার মো. আঃ রব এর ছেলে মো. জিয়া উদ্দিন @ সাগর (২৮)।
সোমবার (১ নভেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই ইয়াবাসহ তাদের গ্রেপ্তার কার হয়। এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করে র্যাব।
র্যাব জানায়, গ্রেপ্তাারকৃতরা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে মোটর সাইকেলযোগে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা পরিবহন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
তাদের বিরূদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 