সোমবার, ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » ১৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
১৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
![]()
নওগাঁর বাদলগাছী থানার চকবেনী গ্রামের গোবরচাপা বাজারের রকি টেলিকমের দোকানের ভেতর থেকে ১৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, অধিনায়ক লে. কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে রোববার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলার পটিয়া থানার জিরিনাথপাড়া গ্রামের শ্রী সুনিল চন্দ্র নাথের নবমুসলিম ছেলে মো. আবুল হাসান প্রান্তনাথ (২৫) ও তার স্ত্রী মোছা. খাদিজা বেগমকে (৪০) গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায় যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলাসহ বিভিন্ন জেলায় মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 