সোমবার, ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | লাইফস্টাইল | শিরোনাম » ত্বক ও চুলের স্বাস্থ্যে পানীয়
ত্বক ও চুলের স্বাস্থ্যে পানীয়

ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। এটি কেবল ত্বকের সৌন্দর্যই বাড়ায় না, সর্দিকাশির মতো ফ্লু প্রতিরোধ করে। কিছু ফল ও সবুজ শাকসবজি থেকে এই ভিটামিন পেতে পারেন।
ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতে খাদ্য তালিকায় পর্যাপ্ত ভিটামিন সি রাখতে হবে। আসুন জেনে নেই সুস্থ ত্বক পেতে ভিটামিন সি সমৃদ্ধ কিছু পানীয় নিয়মিত পানের উপকারিতা-
* কমলা ও আদার মিশ্রিত পানীয়: কমলাতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়। ১০০ গ্রাম কমলাতে দৈনিক চাহিদার ৬৪ ভাগই ভিটামিন সি পাওয়া যায়। এই কমলা আর আদার মিশ্রণে তৈরি পানীয় ত্বকের জন্য উপকারী।
* মিন্ট কিউই লেমন জুস: কিউই এবং লেমন দুটোই ভিটামিন সি ভরপুর। লেমনের এই পানীয় শরীর ঠান্ডা রাখে। এতে স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য প্রচুর পরিমাণ প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে।
* আমের স্যুপ: এটি সাধারণ আমের জুসের মতো নয়। এটি তৈরিতে মাংসল আম, পাকা টমেটোর প্রয়োজন পড়ে। এই স্যুপ গরমে শরীর জুড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করবে।
* আনারসের পান্না: ভিটামিন সি এর আরেকটি ভালো উৎস আনারস। দৈনিক চাহিদার ৭৯ ভাগ ভিটামিন সি এই ফল পূরণ করতে পারে। আনারসের পান্না কাচা আমের পান্নার মতোই সুস্বাদু। জিরার গুঁড়া ব্লাক সল্ট এবং চিনির মিশ্রণে তৈরি আনারসের পান্না এই উপমহাদেশে জনপ্রিয়।
এ ছাড়া ভিটামিন সি স্কার্ভিসহ অন্যান্য চর্মরোগ থেকে ত্বককে সুরক্ষা করে। খাদ্য তালিকায় থাকা ভিটামিন সি সমৃদ্ধ পানীয় ত্বককে সুস্থ রাখে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 