সোমবার, ২৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন
মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন
![]()
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় কুড়িগ্রাম ও সাতক্ষীরা জেলার ১৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সানাউল হক।
তিনি জানান, শিগগির প্রতিবেদন দুটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর জমা দেয়া হবে। সোমবার (২৫ অক্টোবর) রাজধানী ধানমন ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
সানাউল হক জানান, আজকে দুটি মামলার প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এর মধ্যে সাতক্ষীরা জেলার ৪ আসামির বিরুদ্ধে একটি মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। আসামি চার জনের মধ্যে আকবর আলী শেখ গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিন আসামি পলাতক।
কুড়িগ্রাম জেলার ১৩ জনের বিরুদ্ধে ১৬ অভিযোগ আনা হয়েছে জানিয়ে তদন্ত সংস্থার প্রধান সানাউল হক বলেন, এর মধ্যে ১১ আসামি গ্রেপ্তার, বাকি দুজন পলাতক।
তিনি আরও জানান, মামলায় তিন খণ্ডে ৩৭৫ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মামলার তদন্ত শুরু ২০১৮ সালের ৩০ জানুয়ারি। তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রসিকিউশনে দাখিল করা হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 