সোমবার, ২৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | শিরোনাম » রিজেন্টের সাহেদকে জামিন দিতে হাইকোর্টের রুল
রিজেন্টের সাহেদকে জামিন দিতে হাইকোর্টের রুল
![]()
অর্থপাচার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ সোমবার (২৫ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে সাহেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
গত বছরের ২৫ আগস্ট সাহেদ ও তার সহযোগী পারভেজের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অর্থপাচারের অভিযোগে মামলা করেন সিআইডির পরিদর্শক ইব্রাহীম হোসেন। মামলায় তাদের বিরুদ্ধে ১১ কোটি ২ লাখ ২৭ হাজার ৮৯৭ টাকা অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।




জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
চেক ডিজঅনার মামলায় অভিমত দিয়ে দেয়া হাইকোর্ট রায় স্থগিত
গোল্ডেন মনিরের বিচার শুরু
চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো সংবিধান পরিপন্থি : হাইকোর্ট
টাঙ্গাইলে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: যেভাবে আত্মগোপনে ছিলেন পিন্টু
পরকীয়ার জেরে স্ত্রীর ভাইকে খুন, ৩১ বছর পর গ্রেফতার
খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ২০ সেপ্টেম্বর
পি কে হালদারকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ 