জিনের বাদশা ঢালী গ্রেপ্তার
![]()
মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া কথিত জিনের বাদশাকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রোববার (২৪ অক্টোবর) সকালে র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার চাঁদপুর এলাকার মৃত সোবাহান ঢালীর ছেলে হানিফ ঢালী (৩৫)।
মাহফুজুল ইসলাম জানান, বাগেরহাটের রামপালে একটি সংঘবদ্ধ চক্র জিনের বাদশা পরিচয় দিয়ে অনেকদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। তারা মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এ ধরণের অভিযোগের ভিত্তিতে র্যাব-৬ ওই গ্রুপটির প্রতারণামূলক কার্যক্রমের ওপর নজরদারী বৃদ্ধি করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৩ অক্টোবর) রাতে রামপালের ফয়লাহাট থেকে কথিত জিনের বাদশা হানিফ ঢালীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তার কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ১০টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ ঢালী কথিত জিনের বাদশা ও পীর দরবেশ সেঁজে প্রতারণা করে মানুষকে সর্বশান্ত করার বিষয়টি স্বীকার করেন। এছাড়াও ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে তিনি অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।





নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 