শনিবার, ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার
রূপগঞ্জে পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মো. উজ্জ্বল (২৫) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে রূপগঞ্জের তারাবো এলাকা থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৭শ’ টাকাসহ তাকে গ্রেপ্তার করে র্যাব-১১ এর একটি আভিযানিক দল।
এ সময় সে লেগুনার চালক ও হেলপারদের ক্ষয়ক্ষতির ভয় ও হুমকি প্রদর্শণ করে চাঁদাবাজি করছিলো। গ্রেপ্তারকৃত চাঁদাবাজ হলো মো. উজ্জ্বল রূপগঞ্জ থানার তারাবো দক্ষিণপাড়া এলাকার মৃত সাহাজ উদ্দিন এর ছেলে।
র্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ তারাবো এলাকায় মহাসড়কে চলাচলরত বিভিন্ন লেগুনার চালক ও হেলপারদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়ি প্রতি দৈনিক ৮০ থেকে ১০০ টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 