শনিবার, ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » সামাজিক যোগাযোগ মাধ্যমে ককটেল বিষ্ফোরণের গুজব প্রচার, সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার
সামাজিক যোগাযোগ মাধ্যমে ককটেল বিষ্ফোরণের গুজব প্রচার, সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার

সারাদেশে হিন্দু সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে ‘ককটেল বিস্ফোরণ’ এর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে নাজির হোসেন ইমরান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (২৩ অক্টোবর) ভোর সোয়া ৪ টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র্যাব-১১’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা (পিএসসি)।
র্যাব-১১’র অধিনায়ক তানভীর মাহমুদ পাশা বলেন, কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে হিন্দু সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সেই সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নাজির হোসেন ইমরান। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে নাজির হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট প্রদান করেন। এরই প্রেক্ষিতে র্যাব জড়িতকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তাকে গ্রেপ্তার করেন।
তিনি আরো জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। কুমিল্লার নানুয়ার দীঘির পাড় এর সাম্প্রতিক সময়ে হামলার ঘটনাটিকে ব্যবহার করে সাম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার করে আসছিল সে।
অপপ্রচার ছড়ানোর মাধ্যমে সে জনসাধারণকে উত্তেজিত করার অপচেষ্টা চালায়। পরবর্তীতে সে পোস্টটি ডিলিট করে দিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 