শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
N2N Online TV
বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » আজ থেকে শুরু হচ্ছে সিপিএল
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » আজ থেকে শুরু হচ্ছে সিপিএল
৩১৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ থেকে শুরু হচ্ছে সিপিএল

---

বৃহস্পতিবার রাতে পর্দা উঠতে যাচ্ছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ৯ম আসরের। করোনা মহামারির কারণে এবারও কিছুটা সময় দেরিতে শুরু হচ্ছে টুর্নামেন্টটি।

গত আসরের মতো এবারও দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। এর জন্য একটা ভেন্যুতেই হবে সবগুলো ম্যাচ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ত্রিনিবাগো নাইট রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

একই দিন ভোর ৫টায় মুখোমুখি হবে বার্বাডোজ রয়্যালস ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

গত আসরের মতো এবারও সিপিএলে নেই কোনও বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসানকে জ্যামাইকা তালাওয়াশ দলে নিলেও খেলতে পারছেন না বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে।



আর্কাইভ