শনিবার, ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » খুলনা বিভাগে করোনায় দুজনের মৃত্যু
খুলনা বিভাগে করোনায় দুজনের মৃত্যু
![]()
খুলনায় বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। শনিবার (২৩ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় যশোরে ও কুষ্টিয়ায় ১ জন করে মারা গেছেন। করোনায় বিভাগে মোট মৃতের সংখ্যা এখন ৩ হাজার ১৬৫। মৃত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৮০৩ জন এবং সর্বনিম্ন সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী কুষ্টিয়ায় ১৮ জন। খুলনা, যশোর ও চুয়াডাঙ্গায় ২ জন করে রয়েছেন। এছাড়া ঝিনাইদহে একজনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় বাগেরহাটে, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা ও মেহেরপুরে কারো করোনা শনাক্ত হয়নি।
খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৫ লাখ ২৪ হাজার ৭১৬ নমুনা পরীক্ষায় মোট ১ লাখ ১২ হাজার ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ১১২ জন।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৭ হাজার ৯৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় শনাক্তের সংখ্যা ৪ হাজার ১৫৬ জন।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 