সোমবার, ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » অ্যাগুয়েরোর অভিষেকের দিনে বার্সার জয়
অ্যাগুয়েরোর অভিষেকের দিনে বার্সার জয়
![]()
অবশেষে জয়ে ফিরলো বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
রোবাবার (১৭ অক্টোবর) ন্যু ক্যাম্পে ম্যাচের পাঁচ মিনিটেই হোসে গায়ার গোলে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া।
১৩ মিনিটে মেমফিস ডিপের সঙ্গে ওয়ান-টুতে বার্সাকে সমতায় ফেরান আনসু ফাতি।
৪১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডাচ ফরোয়ার্ড ডিপে। আর ৮৫ মিনিটে ১১ মাস পর ব্লাউগ্রানা জার্সিতে গোল করে স্বস্তির জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহো।
এ ম্যাচে বার্সার হয়ে অভিষেক হয়েছে সার্জিও আগুয়েরোর। ম্যাচের ৮৭ মিনিটে মাঠে নামেন তিনি। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি হিসেবে কাতালান দলটিতে নাম লিখান। যদিও ইনজুরির কারণে মাঠে নামা হয়নি আর্জেন্টাইন তারকার।
এদিকে সেল্টাভিগোকে ১-০ গোলে হারিয়ে, জয়ে ফিরেছে সেভিয়াও। ৫৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন রাফা মির।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 