সোমবার, ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ইতালিতে টানা অষ্টম জয় নাপোলির
ইতালিতে টানা অষ্টম জয় নাপোলির
![]()
ইতালিয়ান সিরি আ’তে শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে নাপোলি। অষ্টম ম্যাচে তোরিনোকে হারিয়েছে ১-০ গোলে।
স্তাদিও দিয়াগো আরমান্দো মারাদোনাতে হাড্ডাহাড্ডি লড়াইতে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা।
৮১ মিনিটে এলজিফ এলমাসের পাস থেকে লক্ষ্যভেদ করে নাপোলিকে জয় এনে দেন ভিক্টর ওসিমহেন।
এদিকে রোমা ১-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে জুভেন্টাস। আলিয়াঞ্জ স্টেডিয়ামে ১৬ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন ময়েস কেন।
৪৪ মিনিটে ভেরেতুতের পেনাল্টি মিসের পর অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি রোমা।
আট ম্যাচ পর ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। ২৪ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। সমান ম্যাচে সাত জয় ও এক ড্রতে ২২ পয়েন্ট এসি মিলানের। পাঁচ জয় দুই ড্র ও এক হারে তৃতীয় স্থানে ইন্টার মিলান। চার জয় এবং দুটি করে হার ও ড্রয়ে অষ্টম স্থানে জুভেন্টাস।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 