শনিবার, ১৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » আবাহনীকে হারিয়ে শিরোপা জিতল মেরিনার্স
আবাহনীকে হারিয়ে শিরোপা জিতল মেরিনার্স
![]()
তিন বছর পর মাঠে গড়ানো হকি মৌসুমের প্রথম আসরের শিরোপা জয় করল আরামবাগের ঐতিহ্যবাহী হকি দল ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মত আসরের শিরোপা জিতল তারা।
জোড়া গোল করেছেন সোহানুর রহমান সবুজ। অভিষেক করেছেন একটি গোল। ফাইনালে নায়ক সবুজ। এর আগে, ২০১৮ সালে সর্বশেষ ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনীর মুখোমুখি হয়েছিল মেরিনার্স। সে বছর মেরিনার্সকে ১-০ গোলে হারিয়ে মৌসুম সূচক টুর্নামেন্টটি জিতেছিল আবাহনী। তবে এবার পাল্টা নিলো মেরিনার্স। গত আসরে আবাহনীকে জেতানো সোহানুর এবার মেরিনার্সকে জেতালেন জোড়া গোল করে। ম্যাচে তিনটা পেনাল্টি কর্নার পেলেও আবাহনী তা থেকে গোল আদায় করতে পারেনি।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন মেরিনারকে দেওয়া হয় এক লাখ টাকার অর্থ পুরষ্কার। আর খাজা রহমত উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেরিনারের অভিষেক ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান একই দলের মিলন।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 