বুধবার, ১৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » যে কারণে আদালতে যাচ্ছেন শাহরুখ-গৌরী
যে কারণে আদালতে যাচ্ছেন শাহরুখ-গৌরী
![]()
বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার রয়েছেন। এ নিয়ে নতুন করে লেখার কিছু নেই। পুত্রের জামিন নিতে মরিয়া হয়ে উঠেছেন বাবা-মা দুজনেই। বুধবার (১৩ অক্টোবর) আবারও তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে। আর এই শুনানিতে অংশ নিতে আদালতে যাচ্ছেন শাহরুখ ও তার স্ত্রী গৌরী খান।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুনানিতে অংশ নিতে আদালতের উদ্দেশ্যে মান্নাত থেকে রওনা হয়েছেন শাহরুখ ও গৌরী। বুধবারের শুনানিতে আরিয়ানের জামিনের জন্য লড়বেন অ্যাডভোকেট অমিত দেশাই। এর আগে ‘হিট অ্যান্ড রান’ মামলায় সালমান খানের জামিন করিয়েছিলেন তিনি।
গত ১১ অক্টোবর মুম্বাই সেশন আদালতে আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আদালতের কাছে আরো সময় চাইলে ১৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
গত ২ অক্টোবর রাতে একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আট জনকে আটক করে এনসিবি। প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের দায়ে আটক করা হয় তাদের। এরপর টানা ১৬ ঘণ্টা জেরার পর তাদের গ্রেফতার করে এনসিবি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 