বুধবার, ১৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » দেশে কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে দ্রুত ব্যবস্থা নেয়ার সুপারিশ
দেশে কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে দ্রুত ব্যবস্থা নেয়ার সুপারিশ

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২১ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, আ. ফ. ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আলমাহি এরশাদ ও মো. আমিরুল আলম মিলন সভায় অংশগ্রহণ করেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
সভায় এ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানী লি. গোপালগঞ্জ শাখা থেকে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি কোভিড পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জনগণকে সচেতন থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ প্রদান করে।
স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন। এছাড়াও বি. এম.এ, কোভিড পরামর্শক কমিটি ও স্বাচিপের সভাপতি সভায় অংশগ্রহণ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 