শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
N2N Online TV
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সালাহ-ফিরমিনোর জোড়া গোলে লিভারপুলের বড় জয়
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সালাহ-ফিরমিনোর জোড়া গোলে লিভারপুলের বড় জয়
৫০৮ বার পঠিত
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সালাহ-ফিরমিনোর জোড়া গোলে লিভারপুলের বড় জয়

---

দাপুটে জয় তুলে নিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ৫-১ গোলে ভাসিয়েছে পোর্তোকে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) স্টাডিও ডো ড্রাগাওয়ে জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ। তার বদলি হিসেবে নামা রবের্তো ফিরমিনোও করেছেন জোড়া নিশানাভেদ। অলরেডদের অপর গোলটি করেন সাদিও মানে।

পর্তুগীজ দলটির বিপক্ষে ম্যাচের ১৮ ও ৬০ মিনিটে গোল দুটি আদায় করেন মিশরীয় ফরোয়ার্ড। ৭৭ ও ৮১ মিনিটের মাথায় গোল আসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনোর পা থেকে। অন্যদিকে ৪৫ মিনিটে গোল করেন সেনেগালিস তারকা মানে।

এদিকে শেরিফের সীমানায় মুহুর্মুহু আক্রমণে কাঁপন ধরায় রিয়াল মাদ্রিদ। তবে গ্রিক গোলরক্ষক অ্যাথানাসিয়াদিসের দারুণ দক্ষতায় রিয়ালকে হারিয়ে জয়ের আনন্দে মাতে মলদোভার ক্লাব শেরিফ। নবাগত দলটি ২-১ ব্যবধানে জয় তুলে মাঠ ছাড়ে।

অন্য ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে ২-১ ব্যবধানে হারতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। ফ্রেঞ্চ দলটির হয়ে একটি করে গোল করেন ইদ্রিসা গুঁয়ে ও লিওনেল মেসি।

এছাড়া এসি মিলানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তুলে মাঠ ছাড়ে অ্যাতলেটিকো মাদ্রিদ।



আর্কাইভ