মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » গ্রানাডার কাছে পয়েন্ট হারাল বার্সা
গ্রানাডার কাছে পয়েন্ট হারাল বার্সা
![]()
গ্রানাডার বিপক্ষে শেষ মিনিটের গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে।স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে চতুর্থ ম্যাচে কাতালানদের এটি দ্বিতীয় ড্র। ক্যাম্প ন্যু’তে সোমবার রাতে খেলার দ্বিতীয় মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বার্সেলোনা।
কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে পারেনি বার্সার রক্ষণভাগ। এই সুযোগে গ্রানাডার সার্জিও এস্কুদেরোর বামদিক থেকে বাড়িয়ে দেয়া বল গোল পোস্টের সামনে পেয়ে যান ডমিংগোস দুয়ার্তে। বলে মাথা ছুঁয়ে জালে পাঠান দুয়ার্তে।
প্রথমার্ধে পাল্টাপাল্টি আক্রমণ চললেও আর গোল পায়নি দু’দল। দ্বিতীয়ার্ধেও বেশ আক্রমণ চলে দু’দলের মধ্যে। ৭৯ মিনিটের সময় গোল পরিশোধের দারুণ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি ফ্রাঙ্কি ডি ইয়ং। হেড নিলে লক্ষ্যভ্রষ্ট হয় বল।
১-০ ব্যবধানে পিছিয়ে যখন হারের ক্ষণ গুনছিল বার্সা, তখনই যেন স্বস্তি নেমে এলো রোনাল্ড আরাউজোর কল্যাণে। ঠিক ৯০ মিনিটের ডি বক্সের মধ্যে হেড নেন রোনাল্ড। বল এক ড্রপে অতিক্রম করে গোললাইন। ড্র’তে পয়েন্ট হারালেও শেষ মুহূর্তের গোলে হাঁফ ছেড়ে বাঁচে বার্সা।
এই ড্রয়ে ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট পেয়ে বার্সেলোনার অবস্থান পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। অন্যদিকে ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 