মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » ২ শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযাগে মাদরাসা শিক্ষক আটক
২ শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযাগে মাদরাসা শিক্ষক আটক
![]()
মহেশপুর উপজেলার সলেমানপুর দারুল উলুম কওমি মাদরাসার দু’শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই মাদরাসার শিক্ষক হাসানুজ্জামান (৪০)কে সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে স্থানীয় সালিশ বৈঠক থেকে মহেশপুর থানা পুলিশ আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সলেমানপুর গ্রামের আনসার আলীর ছেলে হাসানুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই মাদরাসার দু’শিশু শিক্ষার্থীকে পৃথক দিনে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশু দু’টি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করলে এলাকায় এ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়। সোমবার রাতে মাদরাসার ম্যানেজিং কমিটিসহ এলাকাবাসী অত্র মাদরাসার প্রাঙ্গণে একটি সালিশ বৈঠকে বসে। সংবাদ পেয়ে মহেশপুর থানার এসআই ইউনুস আলী রাত ৯টায় তাকে আটক করে থানায় নিয়ে আসে।
মাদরাসার সভাপতি মাওলানা হাফিজুর রহমান জানান, ঘটনার সত্যতা পেয়েছি। এ বিষয়ে সোমবার রাতে সালিশে বসা হয়েছিল। সেখান থেকে পুলিশ তাকে আটক করেছে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ভিকটিমের পরিবার এ ব্যাপারে পৃথক ২টি মামলা করেছে। আসামি হাসানুজ্জামানকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 