মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » কলকাতার ছবিতে গান গাইলেন জয়া
কলকাতার ছবিতে গান গাইলেন জয়া
![]()
সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ সিনেমা। এতে ‘সুখের মাঝে’ শিরোনামের একটি রবীন্দ্রসংগীত গেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আর সিনেমার সংগীতের কাজ করেছেন দেবজ্যোতি মিশ্র।
গত ২০ আগস্ট কলকাতায় মুক্তি পেয়েছে ‘বিনিসুতোয়’ সিনেমাটি। মুক্তির পর ওপার বাংলার দর্শক-শ্রোতারা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। এবার জয়ার গাওয়া গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। তারপর থেকে জয়ার গায়কির জয়জয়কার।
দেবজ্যোতি বলেন, ‘গানটি গাওয়ার আগে জয়া তার গলা যথেষ্ট ঘষামাজা করেছেন, তা ওর গায়কীই বলে দিয়েছে। ওর কথা বলার নিজস্ব বৈশিষ্ট আছে। সেখানে জয়া ছাড়া অন্য কেউ গাইলে বা অন্য কোনো কণ্ঠে গানটি মানাত না। বেশ অনেকটা সময় জয়া এই গানের জন্য দিয়েছেন। ছবির বিশেষ দৃশ্য তার সাক্ষী।’
গৌরব বিশ্বাস লিখেছেন, ‘কী সুন্দর মোহের আবেশ তৈরি করলো জয়ার কণ্ঠে রবীন্দ্রসংগীতটি। মোহাচ্ছন্ন হয়ে শুনলাম গানটি। আহা! কি কণ্ঠস্বর।’ গৌতম চক্রবর্তী লিখেছেন, ‘অপূর্ব। বাংলাদেশের শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রনাথ বড় সুন্দর করে ধরা দেয়।’
‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে কাজল ও শ্রাবণীর ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসান। মধ্য তিরিশের এই দুই মানুষের একে অপরের সঙ্গে পরিচয় হয় একটি রিয়েলিটি শোয়ের অডিশনে। দুজনের জীবনের গল্পে বেশ কিছুটা মিল থাকায় খুব তাড়াতাড়িই পরস্পরের সঙ্গে মিশে যান তারা। কিন্তু এরই মাঝে এক দুর্ঘটনায় আহত হন শ্রাবণী। দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যান কাজল। যাওয়ার পথে তারা এক অপরের সঙ্গে শেয়ার করেন জীবনের ঘাত-প্রতিঘাতের গল্প।
অতনু ঘোষ পরিচালিত এ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন—কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, সমন্তক দ্যুতি মৈত্র প্রমুখ। ২০১৯ সালে এর নির্মাণকাজ শেষ হওয়ার পর মহামারি করোনার কারণে থমকে ছিল মুক্তি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 