রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » ফরিদপুরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো প্রকৌশলীর
ফরিদপুরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো প্রকৌশলীর
![]()
ফরিদপুরে কর্মস্থলে যাওয়ার সময় ট্রাকচাপায় কামরুল ইসলাম (৪৮) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কামরুল ইসলামের বাড়ি ফরিদপুর সদরের সাদিপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন কামরুল ইসলাম। ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের পকুরিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। দুর্ঘটনার পরই হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় ট্রাকচাপায় গুরুতর আহত হন কামরুল ইসলাম। দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 