রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, রেল যোগাযোগ বন্ধ
রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, রেল যোগাযোগ বন্ধ
![]()
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেল স্টেশনের মাঝবর্তী এলাকার ৩২নং রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ার কারণে ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরের দিকে যাওয়ার পথে হঠাৎ এই এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
আপাতত উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ আছে জানিয়ে তিনি বলেন, এখন একটি লাইট ইঞ্জিন যাচ্ছে ট্রেনটিকে নিয়ে আসতে। লাইট ইঞ্জিন দ্বারা ট্রেনটি আপাতত উল্লাপাড়া স্টেশনে নিয়ে এসে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 