শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁ যাদুঘরে ইত্যাদি, থাকছে নতুনত্ব
সোনারগাঁ যাদুঘরে ইত্যাদি, থাকছে নতুনত্ব
![]()
বাংলাদেশের সকল শ্রেণির মানুষের কাছে একটি জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে ইত্যাদি। হানিফ সংকেতের পরিচালনায় এই ইত্যাদি দীর্ঘদিন পর পর নতুন পর্ব আসায় মানুষের অপেক্ষা ও আগ্রহ থাকে অনেক। দেশের বিভিন্ন অঞ্চলে এ অনুষ্ঠানটির চিত্র ধারণ করা হয়। এবার সেই অনুষ্ঠানটি হতে যাচ্ছে নারায়ণগঞ্জে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠানটি করতে লােক ও কারুশিল্প জাদুঘর প্রাঙ্গণে আসেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পরিচালক ও প্রযােজক হানিফ সংকেত।
এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) গােলাম মুস্তাফা মুন্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মােঃ বাবুল ওমর বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সিসহ অন্যান্য কর্মকর্তারা।
হানিফ সংকেত জানান, প্রতিবার যেমন নতুন কিছু থাকে ইত্যাদির দর্শকদের জন্য এবারো তার ব্যতিক্রম নয়। এবারো কিছু নতুন মাত্রা, নতুনত্ব আসছে। আশা করছি দর্শকদের ভালোবাসা অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, অনুষ্ঠানটি করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। এটি একটি জনপ্রিয় ও দর্শকনন্দিত অনুষ্ঠান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 