শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » সিদ্ধিরগঞ্জে র্যাবের অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে র্যাবের অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার
![]()
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান।
১৬ সেপ্টেম্বর রাতে র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে জসীম উদ্দীন (৪৫) এবং মামুন মোল্লা (২৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১১ হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া সাকিনস্থ বাংলাদেশ ফার্নিচার মার্কেট এলাকায় বিভিন্ন দোকানদারদেরকে বলপূর্বক গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ২৫০ থেকে ৩শ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 